চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন- মোস্তফা আল মাহমুদ

ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন- মোস্তফা আল মাহমুদ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৩ পিএম, ২০২২-০৯-১৮

ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন- মোস্তফা আল মাহমুদ

রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ বলেন, দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না। আমরা শুরু থেকেই ইভিএমের বিপক্ষে। কারণ, ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন। ইভিএমে নির্বাচন হলে, যাকে খুশি বিজয়ী করতে পারবে। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ইসলামপুর পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে মেগা প্রকল্প চলছে মেগা দুর্নীতির জন্য। প্রতিটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়, কিন্তু নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট বরাদ্দে কোনো কাজ শেষ হয় না। প্রতিটি প্রকল্পে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এতে প্রমাণ হয়, সম্ভাব্যতা যাচাই সঠিক ছিল না। ইসলামপুর পৌর জাতীয় পার্টির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান৷ প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু। ইসলামপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক তারা মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটি সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য মাহমুদুল্লাহ, জেলা যুব সংহতির সাবেক সভাপতি আনিছুর রহমান মানিক,সাবেক সাধারণ সম্পাদক কাজী খোকন, জেলা জাতীয় পার্টি সদস্য হারুন- অর-রশিদ,জেলা যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান,জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি আব্দুল মালেক,উপজেলা যুগ্ম আহ্বায়ক ফেরদৌসুর রহমান সরকার,মমতাজ ফকির,জাতীয় স্বেচ্ছা সেবক পার্টি সভাপতি জুয়েল সরকার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন বাদল প্রমুখ। এর আগে ইসলামপুর পৌর জাতীয় পার্টির বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে এসে উপস্থিত হোন। উৎসব মূখর পরিবেশে ও দীর্ঘদিন পর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সম্মেলনে পৌর শাখার সভাপতি তারা মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে ঘোষনা করেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর